প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবর ‘মিথ্যা ও বানোয়াট’

স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে প্রতিমন্ত্রীর দপ্তর।

 

শুক্রবার সন্ধ্যায় প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান এক বার্তায় এ দাবি করেন।

 

বার্তায় বলা হয়, প্রতিমন্ত্রী শুক্রবার দিনভর তাঁর নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। তাঁর গাড়ি কোনো ধরনের সড়ক দুর্ঘটনার শিকার হয়নি।

 

এ ধরনের গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর উদ্দেশ্য কী, তা বোধগম্য নয় উল্লেখ করে বার্তায় বলা হয়, বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকা উচিত।

 

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা অসত্য তথ্য প্রচার না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করা হচ্ছে।