বগুড়ায় ছাত্রদলের ৩ কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪ বার।

বগুড়া জেলা ছাত্রদলের অধীন তিন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করতে গাবতলী উপজেলা ও পৌর এবং শাজাহানপুর উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

 

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। খুব শিগগিরই এ তিন ইউনিটির নতুন কমিটি ঘোষণা করা হবে।