বগুড়ায় সাঁতারের ১৮ ইভেন্টের ১৩টিতে প্রথম বীট মডেলের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে সাঁতারে সাফল্য পেয়েছে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। সাঁতারের ১৮টি ইভেন্টের মধ্যে ১৩টিতেই প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার বিকেলে জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

 

বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের সাঁতার প্রশিক্ষক বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও প্রতিযোগিতামূলক মানসিকতার পাশাপাশি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন সৈকতের উৎসাহ ও সহযোগিতা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে আসছে।

 

 

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত বলেন, জেলা পর্যায়ে শিক্ষার্থীদের এই সাফল্য তাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। সামনে উপ-অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা রয়েছে। সেখানে ভালো ফল অর্জনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য তিনি সবার দোয়া ও শুভকামনা চেয়েছেন।