বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
স্টাফ রিপোর্টার
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তারা।
রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গণেশ দাস, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আতিকুর রহমান সোহাগ, বগুড়া প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াসিকুর রহমান বেচান, প্রেসক্লাবের সহসভাপতি রাহাত আহমেদ রিটু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক ও বিটিআরইউর নবনির্বাচিত সহসভাপতি এস এম আবু সাঈদ এবং বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে বিটিআরইউর নবনির্বাচিত অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত বিটিআরইউর নির্বাচনে সভাপতি পদে আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন নির্বাচিত হন।