বগুড়ায় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৯২ বার।

কার্যক্রম নিষিদ্ধ বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের নানাকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১১ টার দিকে উপজেলার প্রত্যাপপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জানা গেছে, কাহালু থানা পুলিশ বদরুজ্জামানকে গ্রেফতার করে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। বগুড়া সদর থানায় হস্তান্তরের তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যান হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে। 

কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, বগুড়া সদর থানায় একটি রাজনৈতিক মামলায় বদরুজ্জামান খান বদেরকে গ্রেফতার করা করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।