বগুড়ায় বিএনইউএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৫ বার।

বগুড়ায় ইসলামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বেলাইল নারী উন্নয়ন সংস্থার (বিএনইউএস) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। ফুটবল পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পিন্টু। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সরকার শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে নিয়মিত ক্রীড়া ও শিক্ষা উপকরণ সরবরাহ করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

 

 

বিএনইউএসের সভানেত্রী লতিফা আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা মেহেরুন নেছার তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর করিম মাসুদ, ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী চাঁদ সুলতানা শিরি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল রশিদ চন্দন ও প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ সোমা আজম, সহ-সভানেত্রী জোনাকি খাতুন, সহ-সাধারণ সম্পাদিকা ফেরদৌসী আরা সহ প্রমুখ। 

 

 

বিএনইউএসের সভানেত্রী লতিফা আক্তার বলেন, সরকারের পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিএনইউএসের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।