শিবগঞ্জে ‘মিঠাই’ আউটলেটের উদ্বোধন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শিবগঞ্জের নাগর বন্দর ব্রিজ সংলগ্ন এলাকায় মনোরম ও আধুনিক পরিবেশে সুপরিচিত ও জনপ্রিয় ফুড ব্র্যান্ড ‘মিঠাই’ (গরঃযধর)-এর নতুন আউটলেটের উদ্বোধন করা হয়েছে। আলহাজ্ব মোহাম্মদ জুলফিকার আলী সরকারের ফ্র্যাঞ্চাইজি পরিচালনায় শিবগঞ্জ উপজেলায় এটাই প্রথম কোনো আধুনিক চেইন শপ। এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, মিঠাই বিজনেসের চিফ অপারেটিং অফিসার এস এম হাফিজুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার অমিতাভ রায় এবং উত্তরবঙ্গের এরিয়া ম্যানেজার আবু হানিফ। 

 

 

 

আয়োজনের শুরুতেই বিশেষ দোয়া খায়েরসহ আনন্দঘন পরিবেশে কেক কেটে এবং ফিতা কেটে উন্মোচন করেন অতিথিবৃন্দ আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

উদ্বোধনী বক্তব্যে উপস্থিত বক্তারা বলেন, "শিবগঞ্জে মানসম্মত ও আধুনিক খাবারের চেইন শপ চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের জন্য একটি চমৎকার খাবারের গন্তব্য তৈরি হলো। স্বাস্থ্যকর পরিবেশ ও মান ধরে রেখে প্রতিষ্ঠানটি সুনামের সাথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তারা।"

 

 

 

নতুন এই আউটলেটে আকর্ষণীয় ডেকোরেশনের পাশাপাশি বিভিন্ন স্বাদের কেক, প্যাস্ট্রি, ঐতিহ্যবাহী মিষ্টি, ফাস্টফুড, স্ন্যাক্স এবং রিফ্রেশমেন্ট আইটেম পাওয়া যাচ্ছে। উদ্বোধনী আয়োজনে ছাত্র, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন সহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত থেকে ‘মিঠাই’-এর শুভ যাত্রা কামনা করেন এবং উদ্যোক্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।