বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা দিল বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি
স্টাফ রিপোর্টার
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার রাতে নিজস্ব কার্যালয়ে সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে নব-নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দের সাংগঠনিক সফলতা কামনা করে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে তাদের সহায়তা কামনা করা হয়। সংবর্ধনার জবাবে সাংবাদিক নেতৃবৃন্দ বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ার সার্বিক উন্নয়নে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সমিতির সভাপতি আসাদুল হক কাজলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত কমিটির সভাপতি মোহন আখন্দ, বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক সরকার বাদল, সংগঠনের উপদেষ্টা এবং বামমা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু, উপদেষ্টা জাকির হোসেন জাকির, সিদ্দিকুর রহমান সিদ্দিক, মুসকিকুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আকরাম, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মেহেরুল সুজন, সহ-সভাপতি এস এম আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সেলিম, সাংগঠনিক সম্পাদক সঞ্জু রায়, কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল এবং কার্য নির্বাহী সদস্য ববিন রহমান, আব্দুর রহিম ও শাহনেওয়াজ শাওন। উপস্থিত ছিলেন বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম পারভেজ, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক রুবেল শেখ, কোষাধ্যক্ষ সৈয়দ নুরুল ইসলাম নয়ন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম রব্বানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, মুন্না ধর্মীয় সম্পাদক আহসান হাবীব এবং কার্য নির্বাহী সদস্য সুমন সরকার, তৌহিদুল ইসলাম নিমন ও আব্দুল আলিম মানিক আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান সাজু।