বগুড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ ১৮:০৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২ বার।

শনিবার সকালে বগুড়ার মহানগরের মালতিনগর সমাজ সেবা অফিসে প্রশিক্ষণ কর্মশালায় মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা জেলা সমাজসেবা কার্যালয় বগুড়ার উপপরিচালক বেগম মুস্তারী আকতার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণার্থীদের হাতে ট্যাব তুলে দেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। প্র্রশিক্ষণে অংশ নেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ, জেলা সমাজসেবা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক শফিকুল ইসলাম, এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক ইফফাত তাসলিমা মুনিয়া, 

সহকারী পরিচালক আতাউর রহমান, শহর সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম প্রমুখ। 

 

ক্যাপশন: শনিবার সকালে বগুড়া মহানগর সমাজ সেবা অফিসে প্রশিক্ষণ কর্মশালায় মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষে তথ্য সংগ্রহকারীদের হাতে ট্যাব তুলে দেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।