হুথিদের হামলায় সৌদিতে নিহত বগুড়ার সাহেদ
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- ওমরাযাত্রী মো. নাসরুল্লাহ বদরপুরি ও প্রবাসী মো. সাহেদ আহমেদ। নাসরুল্লাহর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। সাহেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুরে। তিনি সৌদি আরবে কাজ করতেন।
রোববার (১১ অক্টোবর) দুপুরে রিয়াদের বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে এসব তথ্য জানিয়েছে।
এদিকে হুথিদের এ হামলায় গুরুতর আহতাবস্থায় আরও চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা সৌদির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। সবার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।