রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ ১৬:৪৪ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ১৫ বার।

 নওগাঁর রাণীনগরে টাকা-স্বর্ণালংকার চুরি করে যাবার সময় দেখে ফেলায় এক গৃহবধুকে মারধর করেছে চোরেরা। শনিবার গভীর রাতে উপজেলার সিলমাদার গ্রামে সিরাজ মন্ডলের ছেলে ফিরোজ মন্ডলের বাড়ীতে এঘটনা ঘটে।

ফিরোজ মন্ডল জানান,শনিবার গভীর রাতে চোরেরা তার দুই তলা বাড়ীর জানালা দিয়ে ঢুকে তালার সিঁড়ি বেয়ে বাড়ীর মধ্যে প্রবেশ করে। এরপর ঘরের মধ্যে ঢুকে গলার মালা,হাতের চুড়ি,কানের দুল,পায়ের নুপুরসহ এক ভরি এক আনা স্বর্ণালংকার ও সাত ভরি চাঁদির গহনা এবং নগদ এক লাখ টাকা একটি ফুটবল ও একজোড়া জুতা চুরি করে। এরই মধ্যে তার স্ত্রী প্রকৃতির ডাকে সারা দিতে ঘুম থেকে ওঠে বাড়ীর মধ্যে লোকজন দেখতে পায়। এসময় চোরেরা তার স্ত্রীকে মারধর করে পালিয়ে যায়। ফিরোজ মন্ডল আরো জানান,তিনি আবাদপুকুর বাজারে রাতে পাহারাদারের কাজ করেন। ফলে বাড়ীতে না থাকার সুযোগে চোরেরা বাড়ীতে প্রবেশ করে। তিনি বলেন,চোরেরা সুগন্ধিযুক্ত চেতনানাশক জাতীয় কিছু একটা স্প্রে করেছিল। ফলে বাড়ীর অন্যান্য লোকজন বিভোর ঘুমে ছিল। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,চুরির ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং জরিতদের সনাক্তে কাজ চলছে।