বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ১৭:১০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩৭ বার।

বগুড়ার গাবতলীতে দেশীয় অস্ত্রসহ মো. শামীম সরদার (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) দুপুরে গাবতলী পৌরসভার পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

গ্রেপ্তারকৃত শামীম সরদার ছোট গোড়দহ গ্রামের মৃত মুসা সরদারের ছেলে।

 

 

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর আড়াইটার দিকে গাবতলী পৌরসভার পোস্ট অফিসের উত্তর পাশে গোরদহগামী পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় মোকসেদ আলীর টং দোকানের সামনে থেকে শামীম সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করা পুলিশ।

 

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন জানান, এ ঘটনায় আসামির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।