বগুড়ায় আইইবি নির্বাচন উপলক্ষে এ্যাবের প্যানেল পরিচিতি
আসন্ন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) নির্বাচন উপলক্ষে বগুড়ায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া উপশহরের আইইবি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শোয়েব বাশরী হাবলুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাব বগুড়া সেন্টারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রোকন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বলেন, প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ নেতৃত্বের বিকল্প নেই। আইইবিকে আরও শক্তিশালী, কার্যকর ও প্রকৌশলীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আসন্ন নির্বাচনে এ্যাবের প্যানেলের প্রার্থীদের পরিচিতি তুলে ধরে প্রকৌশলীদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সভায় আসন্ন আইইবি নির্বাচনে এ্যাবের প্যানেলের প্রার্থী ও তাঁদের নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় উপস্থিত প্রকৌশলীরা নির্বাচনে সংগঠনের ভূমিকা, পেশাগত উন্নয়ন এবং প্রকৌশলীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এ্যাব কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাচিবিক সদস্য প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয়, এ্যাব রাজশাহী বিভাগের সাবেক যুগ্ম সম্পাদক ও অ্যাব বগুড়া সেন্টারের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. মঈনুল ইসলাম রনি, এ্যাব বগুড়া সেন্টারের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মনির হোসেন, এ্যাব বগুড়া সেন্টারের সহ-সভাপতি ইকবাল হোসেন বাবু, এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর প্রকৌশলী রিজন, প্রকৌশলী মিলন, প্রকৌশলী রাজ হোসেন, পারভেজ, জাকির, বদিউল, ফাহাদ, রিপন, মালেক, তাজমিলুরসহ অ্যাব বগুড়া সেন্টারের আরও সদস্যবৃন্দ সহ বগুড়া সেন্টারের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, এ্যাবের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।