নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা আল বারাকা নামের দূরপাল্লার পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শিশির (৫৫),জেলা
ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬) ও আওয়ামী লীগ কর্মী মো. শাহানুর নেওয়াজ লিখন (২৮)
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেপ্তার করা হয়। অন্য দুজনকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত চলছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।