নওগাঁর মান্দায় চালককে হত্যা করে ভ্যানগাড়ি ছিনতাই

নওগাঁ প্রতিনিধি
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর মান্দায় সিয়াম হোসেন (২০) নামে এক চালক কে হত্যা করে ভ্যানগাড়ি ছিনতাই করে নিয়ে গেছে।

শুক্রবার সকালে মান্দা উপজেলার কালিগ্রাম-দুডাঙ্গী সড়কের পাশে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সিয়াম উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে ভ্যান নিয়ে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে মরানদীর মরাঘাটের সামনে একটি বাঁশঝাড়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, সিয়ামের মাথার পেছনে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ব্যবহৃত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বিস্তারিত জানানো যাবে।