মাওলানা লুৎফর রহমানের ইন্তেকালে বগুড়া মহানগর জামায়াতের শোক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬ ১৭:৩৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৭ বার।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিশিন্দারা ইউনিয়নের সেক্রেটারী, মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া মহানগরীর সদস্য ও আশকোলা বালিকা মাদরাসার ধর্মীয় শিক্ষক মাওলানা লুৎফর রহমান (৫৮) শনিবার রাতে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার দশটিকা উত্তরপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিন তরফদার। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম লুৎফর রহমান ছিলেন নিশিন্দারা ইউনিয়নে ইসলামী আদর্শ ও সংগঠনের খেদমতে নিবেদিতপ্রাণ। দ্বীনের প্রচার-প্রসার এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তাঁর অবদান স্থানীয় নেতাকর্মীরা শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। তাঁর ইন্তিকালে আমরা সংগঠনের একজন নিষ্ঠাবান কর্মী ও দায়িত্বশীলকে হারালাম।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনকে এই অপূরণীয় শোক সইবার তাওফিক দান করেন।

এছাড়া আরো শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ইকবাল হোসেন ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, সেক্রেটারী মাস্টার আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি প্রভাষক হেদাইতুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা রোস্তম আলী, সেক্রেটারী মাওলানা এমদাদুল হক, বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরিন বগুড়া মহানগরীর সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের বাস্তববাদী।