কবি আড্ডা, কবিতা পাঠ, জিয়া বাড়ী ও মম ইন ইকোপার্ক পরিদর্শনের মাধ্যমে
শেষ হলো বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন
কবি আড্ডা, কবিতা পাঠ, জিয়াবাড়ী ও মমইন ইকোপার্ক পরিদর্শনের মাধ্যমে শেষ হলো বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলন। রবিবার কবিরা দিনের শুরুতেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়ীতে জিয়াবাড়ি পরিদর্শনে যান, তারপর মমইন ইকোপার্কে। সমাপনী অনুষ্ঠান মমইন ইকোপার্কের টিএমএসএস বিনোদন জগৎ মঞ্চে অনুষ্টিত হয়। সংগঠনের উপদেষ্টা লায়ন আতিকুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক বকুল আশরাফ। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। নাট্যকর্মী রবিউল করিম হৃদয়ের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন কবি নজমুল হেলাল, এ্যাড পলাশ খন্দকার, কবি সম্পাদক আহমেদ শিপলু, কবি সৈকত হাবিব।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফিরোজ শাহ্, কবি সানাউল্লাহ সাগর, কবি তিথি আফরোজ, কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি বেলাল সরকার, কবি সুমন মোহন্ত, কবি জীবন সাহা, কবি শাকিবুল শাকিব, কবি আমিনুল ইসলাম রঞ্জু, বিশ্বজিৎ দাশ, আব্দুর রাজ্জাক বকুল, পিন্টু রহমান, কবি নিরঞ্জন হীরা, কবি কমল কুজুর।
এর আগে শনিবার সন্ধ্যায় কবি সম্মেলনের দ্বিতীয় দিনে ০৮ জন বিশিষ্ট ব্যাক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬ প্রদান করা হয়। কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক রাহমান রাজু, গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী মো: বায়েজিদ শেখ কে প্রধান অতিথি বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: রেজাউল করিম বাদশা ত্রেস্ট, উত্তরীয়, সনদপত্র প্রদান করেন।