রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬ ১৭:৩৮ ।
প্রতিবেশী জেলা
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। শনিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সম্প্রতি বিএনপির পার্টি অফিস পুড়িয়ে দেয়া মামলার সন্দেহভাজন আসামী বলে জানিয়েছে পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,খাঁনপুকুর বাজারে অবস্থিত উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ওই ঘটনার সাথে জরিত সন্দেহে উপজেলার মিরাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিরাট গ্রামের মকবুল হোসেনের ছেলে জেল হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সদস্য খাসগড় গ্রামের আসাদ আলীর ছেলে আকাশ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন