কাহালুতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ ১৯:৫১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

 বগুড়ার কাহালুতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার ( ৬ জুলাই) কাহালু উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালীশেষে পল্লী উন্নয়ন অফিসের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মালিহা খানম এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

 আলোচনা সভা ও র‌্যালীতে অংশ নেন উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পল্লী উন্নয়ন অফিসের সুবিধাভোগী ও কৃষক সমবায় সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে অংশ নেওয়া ১০০ জনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।