বগুড়ায় নজরুল সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
বগুড়ার খবর
সরকার ঘোষিত নজরুল বর্ষ উর্যাপন উপলক্ষে বগুড়ায় মন্দিরা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নজরুল সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগষ্ট) বিকেল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংগঠের সভাপতি আলমগীর কবিরের পরিচালনায় প্রতিযোগিতায় বিচারক ছিলেন সঙ্গীত শিল্পী শ্যামল বিশ্বাস, সঙ্গীত শিল্পী ফৌউজিয়া আক্তার পুতুল ও সঙ্গীত শিল্পী অশোক সরকার।
প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৪ বিভাগে প্রায় ৭০জন প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
আগামী ১৪ তারিখ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত্ব মন্দিরা সাংস্কৃতিক পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করে হবে।
আরও পড়ুন