বগুড়ায় যানবাহন থেকে খুলে নেওয়া হলো হাইড্রোলিক হর্ন

স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

শব্দদূষণ নিয়ন্ত্রণে বগুড়ার বনানী এলাকায় অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যানবাহনগুলো থেকে হাইড্রোলিক হর্ন খুলে নিয়ে তা ধ্বংস করা হয়েছে।

 

রোববার বিকালে (৯ আগস্ট) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল ও লক্ষ্মণ চন্দ্র দাস। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান। অভিযানে জেলা পুলিশ, বগুড়া নিরাপত্তার দায়িত্ব পালন করে।

 

অভিযানে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে তিনটি যানবাহনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় যানবাহনগুলোতে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন খুলে নেওয়া হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। পাশাপাশি কয়েকজন পরিবহনচালককে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।

শব্দদূষণ সম্পর্কে সচেতনতা তৈরিতে এ সময় পরিবহনচালক ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন পরিবহনে লাগানো হয় সচেতনতামূলক স্টিকার।

 

 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।