বগুড়ায় নাগানা শিল্পী গোষ্ঠী'র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বগুড়ায় নাগানা শিল্পী গোষ্ঠী'র গৌরবময় ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ প্রশাসক এ. কে. এম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক
সাংস্কৃতিক সংস্থা (জাসাস), বগুড়ার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ , বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, বগুড়া সদর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) টি আই প্রশাসন সালেকুজ্জামান খান, সোনাতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন রাজু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাজ্জাদ রহমান (সহিদ), শহর বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য মতিয়ার রহমান মতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আঃ কলেজ (আকসু) এর সাবেক ভিপি এস, এম, রাশেদুজ্জামান (মাসুম)। কবি ও সাংবাদিক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাগানা শিল্পী গোষ্ঠী, বগুড়ার সাধারণ সম্পাদক মো: সামছুল আরেফিন সঞ্চয়।
অনুষ্ঠানে বিশিষ্ট সুরকার ও গীতিকার এম রহমান মিল্কীকে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য ও উপস্থিত ছিলেন নাগানা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাকালিন সদস্য জাকির হোসেন জাকির, মোজাম্মেল হক টিটু, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান, সহ সভাপতি রেজাউল করিম রেজা, বগুড়া সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম রাজ। অনুষ্ঠানে সংগঠনের শিল্পী কাজল, সঞ্চয়, মানিক, মিন্টু, রবিন, জেমী, মৌ, প্রদীপ সঙ্গীত পরিবেশন করেন।
শিল্পীদের গাওয়া গানগুলো দর্শক শ্রতাদের মুগ্ধ করে রাখে।