বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, ভোটগ্রহণ ১৮ সেপ্টেম্বর

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়েছে। শনিবার রাতে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের আহ্বায়ক মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। 

সভায় উপস্থিত ছিলেন বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব মেহেরুল সুজন, আহ্বায়ক কমিটির সদস্য এস.এম আবু সাঈদ, আতিকুর রহমান সোহাগ ও সুমন সরদার।

১৮ সেপ্টেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দৈনিক করতোয়ার সহযোগী সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদীকে কমিটির চেয়ারম্যান এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও এনটিভি'র স্টাফ রিপোর্টার আতিকুর রহমান সোহাগকে সদস্য মনোনীত করা হয়েছে।