অংশীদারিত্বের ভিত্তিতে নওগাঁয় বিএমডিএ ‘র বৃক্ষরোপন শুরু
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ –বিএমডিএ এর উদ্যোগে অংশীদ্বারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার চকআতিথা গ্রামে বৃক্ষের চারা রোপন করে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিএমডি,র পক্ষ থেকে জানানো হয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কার্যক্রমের অংশ হিসেবে বিএমডিএ নওগাঁর দুটি আঞ্চলিক অফিস ২০২৬-২০২৭ অর্থ বছরে দুইলক্ষ গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহন করেছে। শুরুতেই সদর উপজেলার চকআতিথা থেকে বুজরুক আতিথা পর্যন্ত ৩ কিলোমিটার সড়কে দু’পাশে বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হচ্ছে।
কর্মকর্তাগণ বলেন, রোপিত গাছ সমূহ বড় হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া সামাজিক বনায়নের অংশীদার হয়ে স্থানীয় নির্বাচিত পরিবারগুলোতে স্বচ্ছলতা ফিরবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএমডিএ নওগাঁ-১ এর নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল ইসলাম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: নূরুল আমিন, সহকারী কমিশনার নূরে আলম সিদ্দিক, বিএমডিএ নওগাঁ জোনের সহকারী প্রকৌশলী আব্দুল খালেক ও উপকারভোগীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।