কাহালুতে এমপি মোশারফ হোসেনকে সংবর্ধনা
কাহালু (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি আলহাজ্ব মোশারফ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই আসন থেকে তিনি দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত হওয়ায় সোমবার (১৪ সেপ্টেম্বর) উল্লেখিত সমিতির অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ বেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মালিহা খানম, জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আব্দুল করিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।