বগুড়ায় ডোবা থেকে অটোচালক কিশোরের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে আব্দুর রহমান (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহত আব্দুর রহমান গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে অটোরিকশা চালাত।

 

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশের এই কর্মকর্তা স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আব্দুর রহমান। এরপর সে আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবার মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

 

 

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তার অটোরিকশাটিও পাওয়া যায়নি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।