বগুড়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বগুড়ার ধুনট থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন—ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন ডলার (৪৩), ধুনট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক চপল মাহমুদ (৩৮), ভাণ্ডারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া (৪০) এবং মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, ২০২৫ সালে দায়ের করা একটি মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে জাহাঙ্গীর হোসেন ডলারকে গ্রেফতার করা হয়।
পৃথক আরেকটি মামলায় চপল মাহমুদ ও সুজন মিয়াকে এবং ২০২৪ সালে দায়ের করা অপর একটি মামলায় আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।