জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের শ্রদ্ধা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ ২০:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৫ বার।

উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও বৃক্ষরোপণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা, জাতীয় সংসদের হুইপ ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এছাহক আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন সরকার জনিসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম শাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান নয়ন, সহসভাপতি শরিফুল ইসলাম শাওন, বায়েজিদ রহমান সাহিন, মোয়াজ্জেম হোসেন মিজান, বজলুর রহমান বাবলু, মিজানুর রহমান মিজান ও মির্জা মোস্তফা জামান; যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সোহাগ; দপ্তর সম্পাদক আতাউর রহমান; স্বাস্থ্যবিষয়ক সম্পাদক চিকিৎসক আলিম আল রাজি লিটন; সহসাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম বাপ্পী ও সুমন ইসলাম; ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান হাসান এবং প্রচার সম্পাদক ডিএম জাকির হোসেনসহ অন্য নেতারা।

 

আয়োজন শেষে জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি নিমগাছের চারা রোপণ করা হয়। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন পর্যায়ের প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নেন।

 

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।