বগুড়ায় এপেক্স ক্লাবের নতুন কমিটির সভাপতি শহিদুল পাঠান, সেক্রেটারি প্রতীক ওমর
সামাজিক সংগঠন এপেক্স ক্লাব অব বগুড়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৭ সালের নতুন কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়। পুনর্গঠিত বোর্ডের সভাপতি এপেক্স শহিদুল ইসলাম পাঠান। সাংবাদিক ওমর ফারুক (প্রতীক ওমর) সেক্রেটারি অ্যান্ড ডিএনই নির্বাচিত হয়েছেন।
শনিবার বগুড়া শহরের একটি হোটেল অডিটোরিয়ামে সাধারণ সভা আয়োজন করে এপেক্স ক্লাব। প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ডিরেক্টর মনোয়ার হোসেন লাভলু। দ্বিতীয় পর্বে সদস্যরা নতুন কমিটির নেতৃত্ব নির্বাচনে সমর্থন দেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা এপেক্স একেএম রাজিউল্লাহ, নির্বাচন কমিশনার ছিলেন এপেক্স আব্দুল ওয়াদুদ ও এপেক্স শারদী সবনম মিথুন।
বক্তারা বলেন, এপেক্স ক্লাব নিজেকে প্রকৃত ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাঠশালা। সমাজের পিছিয়ে পড়া ও কম সৌভাগ্যবান মানুষের মুখে হাসি ফোটাতে এপেক্সিয়ানরা নিরলসভাবে কাজ করছেন। এপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুদ্দীন সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচিত নতুন বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট সাইফুদ্দিন সাইফুল, আইপিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, কোষাধ্যক্ষ অধ্যক্ষ একেএম.রেজাউল আখলাক। সার্ভিস ডিরেক্টর পদে কামরুজ্জামান মোমিন, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর মহররম আলী, ফেলোশিপ ও রিলেশনশিপ ডিরেক্টর কোহিনুর খানম, পাবলিক স্পিকিং ও ডিবেটিং ডিরেক্টর রাশেদুল ইসলাম, সার্জেন্ট অ্যাট আর্মস আবুল কালাম আজাদ (মুন্না) নির্বাচিত হয়েছেন। প্রতি বছর বার্ষিক সাধারণ সভার মাধ্যমে এপেক্স ক্লাব পরিচালনার নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণের মাধ্যমে সমাজসেবা ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন সদ্য সাবেক জাতীয় সেবা পরিচালক এপেক্স শাহারুল ইসলাম টিটু, জেলা-৭ গভর্নর জিএম কামরুল হাসান, জেলা-৭ গভর্নর ইলেক্ট আহসান হাবীব সেলিম, এপেক্স ক্লাব অব গাইবান্ধার সাবেক সভাপতি রাশিদুল ইসলাম রাসেল, মাহফুজ আলী শাহ, রেজাউল করিম রেজা। সাধারণ সভায় গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, পায়রাবন্দ, মহিমাগঞ্জ, করতোয়া, সৈয়দপুর ও বগুড়া ক্লাবের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।