বগুড়ায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬ ১৫:৪০ ।
বগুড়ার খবর
বগুড়ার শেরপুরে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার খামারকান্দি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তৌহিদুল ইসলাম (৩৫) উপজেলার পার ভবানীপুর গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে। তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন