বগুড়া সদরে তারেক রহমানের ধানের শীষের প্রচারনায় এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ
প্রেস বিজ্ঞপ্তি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া সদর আসনের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ( এ্যাব) বগুড়া জেলা শাখা। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্ষন্ত শহরের ১১নং ওয়ার্ডের মালতীনগর বকসীবাজার থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লায় ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান নেতৃবৃন্দ। প্রচারনা কালে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার ১১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার। পথসভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়াস বাংলাদেশ (এ্যাব) আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তর) ও এ্যাবের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণা ও সমন্বয়কারী কমিটি, বগুড়া-৬ এর আহ্বায়ক প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয়। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েন অব ইঞ্চিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর আহবায়ক কমিটির প্রকৌশলী খান মঞ্জুর মোরশেদ, প্রকৌশলী শফিকুল ইসলাম খান, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী তানবীর-উল হাসান আল, প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী গোলাম কাদের, প্রকৌশলী মাসুদ রানা,প্রকৌশলী সালেহ আহম্মেদ রিজন, প্রকৌশলী মনির হোসেন, প্রকৌশলী ফাহিম শাহারিয়ার, প্রকৌশলী সুমনসহ নেতৃবৃন্দ।