বগুড়ায় ইনার হুইল ক্লাবের হাইজিন ও নিউট্রেশন সরঞ্জামাদি বিতরণ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

শনিবার বিকেলে বগুড়া মহানগরীর খান্দার জামিয়া আরাবিয়া মাদরাসা ও ইয়াতিমখানায় ইনার হুইল ক্লাব অব বগুড়া ও দিলরুবা ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের মাঝে হাইজিন ও নিউট্রেশন সরঞ্জামাদি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব বগুড়ার সভাপতি ইসরাত জাহান মিতু। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মাহমুদা হাকিম, ইয়াসমিন হাসান, চার্টার সভাপতি অধ্যক্ষ ফজিলাতুন্নেছা, এডিটর সৈয়দা মুনিরা বেগম, আইএসও হাবিবা আক্তারী, সংগঠনের সদস্য নাসরিন সুলতানা, মনোয়ারা বেগম, তাহমিনা হক, নিলুফার মাহরুফ হোসেন, হুমায়রা জাহান আক্তার। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।