বগুড়ায় এনসিপি অফিস পরিদর্শন করলেন জামায়াত নেতৃবৃন্দ : তীব্র নিন্দা ও প্রতিবাদ
বগুড়ায় গভীর রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আলতাফুন্নেছা খেলার মাঠে কার্যালয়ে বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুনে কার্যালয় সামনের অংশ পুড়ে যায়। ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে এনসিপির কার্যালয় পরিদর্শন করেন বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিন মিয়া। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা দু:খজনক। নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।