বগুড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ২০:৩৯ ।
বগুড়ার খবর
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি বলেছেন, বাংলাদেশ সবার, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম একসাথে বাস করে। এখানে আমরা সবাই এক। সবাই মিলে দেশের উন্নয়ন করতে হবে।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহরের চেলোপাড়া দুর্জয় ক্লাব পূজা মন্ডপে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
অনুষ্ঠানে এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষদের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়।
আরও পড়ুন