২৩শে জুন আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আনুষ্ঠানিকতা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২১ ১২:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।
২৩শে জুন দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনার জন্য এবার ঘরোয়াভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খবর ডিবিসি নিউজ 

ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ সীমিতপরিসরে হবে আলোচনা সভা।

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন,'আগামী ২৩শে জুন আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা মহামানি করোনা কারণে যথাযথ মর্যাদায় উদযাপন করতে পারছি না। ঘরোয়াভাবে সীমিত পরিসরে বাংলাদেশ আওয়ামী লীগের  প্রতিষ্ঠা বার্ষিকী স্বাস্থ্যবিধি মেনে পালন করার জন্য আহ্বান জানাচ্ছি।'