খেলার ফাঁকে নিখোঁজ, ডোবার পানিতে মিলল দুই বছরের সামিউলের মরদেহ

প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৬ ২১:৫০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বাড়ির পাশে খেলছিল দুই বছরের সামিউল ইসলাম সামি। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বাড়ির পাশের বাঁশবাগানের একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় তার নিথর দেহ।

 

রবিবার দুপুরে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার দারোগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম সামি (২) ওই এলাকার আবু সাইদের ছেলে।

 

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির পাশে খেলছিল সামিউল। একপর্যায়ে সে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের বাঁশবাগানের একটি ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

 

স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।