খলনায়ক ডনের নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও জাসাস নেতা খলনায়ক আশরাফুল হক ডনকে চিত্রনায়ক সালমান শাহ্ হত্যায় জড়িয়ে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার সহ তার নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫ টায় বগুড়া দত্তবাড়িতে ডনের বাড়ির সামনে তার বন্ধু ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

 

মানবন্ধনে ডনের ছোট বেলার বন্ধু জোসেফ বলেন, ছোট বেলা থেকেই ডন অনেক ভালো, উদার মনের মানুষ। সে একজন ভালো ফুটবল খেলোয়াড়, সাংস্কৃতিমনা এবং সবসময় গরীব দুঃখী মানুষের থাকেন। তারা কেউ বিশ্বাস করেন না ডন খুনের মত নিকৃষ্ট কাজের সাথের জড়িত থাকতে পারে।

 

ডনের প্রতিবেশী আইনুল বলেন, প্রতিহিংসা হয় সমানে সমানে, ডন খলনায়ক আর সালমান শাহ্ নায়ক তাদের হিংসা বিদ্বেষ থাকবে আর ডন সালমান শাহ্কে মেরে ফেলবে। 

 

তিনি জানান, সালমান শাহ্ এর মৃত্যুর দিন ডন বগুড়ায় ছিলো তাই তার মৃত্যুর সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচার করা হোক এবং ডনকে মুক্তি দেওয়া হোক।

 

ডনের বাসার রাধুনি বলেন, সালমান শাহ্ এর মৃত্যুর তিন দিন আগে থেকে ডন বগুড়ায় ছিল এবং যেদিন সালমান শাহ্ এর মৃত্যুর খবর আসে তার আগের রাতে এবং সেদিন ডনের খাবার তিনি রান্না করেন।

 ডন খেয়ে বন্ধুদের নিয়ে নৌকা ভ্রমণে গেয়েছিল তখন সালমান শাহ্ এর মৃত্যুর খবর আসে।